যাকাতের সাধারণ মাসআলা, আলোচনায় - মুফতী সোহরাব হুসেইন কাছিমি সাহেব, হাফিজিয়া মাদ্রাসা, বারহালী
যাকাতের সাধারণ মাসআলা আলোচনায় - মুফতী সোহরাব হুসেইন কাছিমি সাহেব হাফিজিয়া মাদ্রাসা , বারহালী কর্তৃক প্রকাশিত ও প্রচারিত ১.১ যাকাত কি? উঃ- যাকাত একটি আরবি শব্দ, যার অর্থ হল পাক পবিত্র করা । শরিয়ত মতে সাহেবে নেছাব অর্থাৎ যে ব্যক্তি সাড়ে বায়ান্ন তোলা বা এরচেয়ে বেশী রৌপ্য মুদ্রার সমতুল্য সম্পত্তির মালিক হবে, সেই ব্যক্তির উপর তাঁর সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ আদায় করা ফরয। এই আদায়কৃত অংশকে যাকাত বলে। ইহার দ্বারা অবশিষ্ট বাকি মাল পাক পবিত্র হয়। *মাস'আলা - যাকাত আদায়কারী – মুসলমান, আজাদ, বালিগ এবং আকল ওয়ালা হতে হবে। সুতরাং, বিধর্মী, গোলাম বান্দী, নাবালিগ এবং পাগলের উপর যাকাত ফরয হবে না । (ফতোয়া আলমগিরি ১ম খন্ড ১৭২ পৃষ্ঠা) **মালের উপর যাকাত ফরয হওয়ার জন্য পাঁচটি শর্ত পাওয়া জরুরী- · মাল নেছাব পরিমাণ হতে হবে (নেছাবের কথা পরে আসবে) । · এই মালের উপর পূর্ণ মালিকানা থাকতে হবে । · নেছাব নিজের নিত্যপ্রয়োজনীয় জরুরত্ থেকে অতিরিক্ত...